Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

শেরপুর-ধুনটে মেধাবী খেলোয়াড়দের জন্য দুই বছরের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১০, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলার তৃণমূল থেকে মানসম্মত ও প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করতে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ‘এক সাথে গড়ি সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এবং দেশের স্বনামধন্য ‘বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি’র যৌথ আয়োজনে আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘ক্রিকেট ট্যালেন্ট হান্ট ক্যাম্পেইন’।

এই মহতী উদ্যোগের প্রস্তুতি ও মাঠের অবস্থা পর্যবেক্ষণ করতে শুক্রবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শেরপুর সরকারি ডি. জে. মডেল হাই স্কুল মাঠ পরিদর্শন করেন এই উদ্যোগের প্রধান স্বপ্নদ্রষ্টা ও তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যক্তিত্ব বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী এবং বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির পরিচালক আবদুল মুক্তাদির। মাঠ পরিদর্শন শেষে তাঁরা ক্যাম্পেইনের কারিগরি দিক এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৫ এপ্রিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ট্যালেন্ট হান্ট ক্যাম্পেইন চলবে। এর মাধ্যমে মূলত অনূর্ধ্ব-১৬ (১৬ বছরের নিচে) বয়সী প্রতিভাবান ক্রিকেটারদের বাছাই করা হবে। বাছাইকৃত সৌভাগ্যবান ক্রিকেটারদের জন্য থাকবে দুই বছর মেয়াদি উন্নত ও আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি। এই দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার আসিফ সিরাজ রব্বানীর ব্যক্তিগত ‘ক্রীড়া বৃত্তি’র মাধ্যমে বহন করা হবে। অর্থাৎ নির্বাচিত ক্রিকেটারদের প্রশিক্ষণের জন্য কোনো খরচ করতে হবে না।

পরিদর্শনকালে প্রধান উদ্যোক্তা আসিফ সিরাজ রব্বানী বলেন, “আমাদের শেরপুর-ধুনট অঞ্চলে অনেক মেধাবী তরুণ রয়েছে যাদের সঠিক দিকনির্দেশনা ও সুযোগের অভাব। আমরা চাই এই ক্যাম্পেইনের মাধ্যমে এমন কিছু প্রতিভা খুঁজে বের করতে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবে। খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতেও বড় ভূমিকা পালন করবে।”

বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির পরিচালক আবদুল মুক্তাদির বলেন, “পেশাদার ক্রিকেটের পথে এগিয়ে যাওয়ার জন্য সঠিক সময়ে সঠিক প্রশিক্ষণ খুবই জরুরি। আমরা এখানে মানসম্মত কোচদের মাধ্যমে খেলোয়াড় বাছাই করব এবং তাদের দীর্ঘমেয়াদি উন্নয়নের দায়িত্ব নেব।”

এ সময় আরও উপস্থিত ছিলেন মামুনুর রশীদ আপেল, আশরাফুদ্দৌলা মামুন, কাউসার কলিন্স, হাফিজুল আসিফ শাওন, মহিলা নেত্রী সুইটি আক্তার মিষ্টি ও বিলকিছ, ক্রিকেট উদ্যোক্তা সঞ্জয় কর্মকার অঞ্জন, রেজাউল ইসলাম স্বাধীন, নাজমুল হাসান লাম, আহসান হাবিব কানুন, মনিসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেরপুর ও ধুনটের ক্রীড়াঙ্গনে এমন বড় মাপের আয়োজন নিয়ে স্থানীয় তরুণ ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।