Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী রুবেল আটক

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১০, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় প্রকাশ্যে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় রুবেল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে একটি এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকার এনবয় গার্মেন্টসের পেছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. রুবেল বরিশালের উজিরপুর থানার উটরা গ্রামের ইউনুছ রাড়ীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় বসবাস করে মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রাশেদুজ্জামান জানান, রাজা-বাদশা মোড়ে গুলির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এর আগেও তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য: গত মঙ্গলবার ভোরে কান্দাইলের রাজা-বাদশা এলাকায় দুই ব্যবসায়ীকে গুলি করে প্রায় ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অভিযুক্তদের ধরতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।