Dhakainfo24
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

বিএনপি ওয়াদা ভঙ্গ করে না, ওয়াদা বাস্তবায়ন করে: প্রিন্স

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১১, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিরোধী দলীয় চিপ হুইপ ও এনসিপি প্রধান নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে বলেছেন , “বিএনপি ওয়াদা ভঙ্গ করে না, ওয়াদা বাস্তবায়ন করে জনকল্যাণের রাজনীতি করে। জনগণের কাছে দেওয়া প্রতিটি ওয়াদা বাস্তবায়নে বিএনপি তারেক রহমান-এর নেতৃত্বে কাজ করছে। ইনশাআল্লাহ জুলাই সনদও বাস্তবায়নও হবে ।

শনিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন । তিনি ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আর্ত মানবতার সেবা বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকার।দুর্যোগ-দুর্বিপাকে বিএনপি সব সময় অসহায় মানুষের পাশে থাকে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ চলছে । মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি হলেও বাংলাদেশে জনগণের অসুবিধার কথা বিবেচনা করে বিরাজমান অর্থনৈতিক চাপের মধ্যেও ভর্তুকি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে এখন পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি করতে অনুমতি দেন নাই । জনগণের নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে , সে কারণেই জনগণের সুখ দুঃখ বিবেচনা করে পদক্ষেপ নিচ্ছে । তিনি জনগণের প্রতি জ্বালানী তেল ও বিদ্যূৎ ব্যবহারে সাশ্রয়ী হয়ে সরকারকে সহযোগিতা করার আহবান জানান ।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন , “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার যখন ফ্যাসিবাদের আবর্জনা সরিয়ে জনকল্যাণে কাজ শুরু করেছে, তখন জামায়াত-এনসিপি জোট নেতারা অহেতুক বানোয়াট ও অমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে বাধাগ্রস্ত ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে ।

তিনি বলেন, “ অন্তর্বর্তী সরকারের প্রণীত অধিকাংশ অধ্যাদেশ আইনে পরিণত করা হয়েছে । কিছু স্পর্শকাতর ও জন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাই ও পর্যালোচনার জন্য এই মুহূর্তে সংসদে বিল আকারে উপস্থাপন করা হয়নি। তবে বিএনপি শিগগিরই সেগুলো পর্যালোচনা করে জনগণের মতামতের ভিত্তিতে আইন প্রণয়ন করবে।

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড , সুদসহ কৃষি ঋণ মওকুফ , খাল খনন , ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় ভাতা প্রদান , জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি না করাসহ জনগণকে দেয়া ওয়াদা বাস্তবায়নে বিএনপি সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন , ভোটারদের আঙ্গুলে কলির দাগ না মুছতেই তারেক রহমান জনগণের কাছে দেয়া ওয়াদা বাস্তবায়ণ শুরু করেছে । অন্যান্য ওয়াদাও পর্যয়ক্রমে বাস্তবায়ণ হবে ইনশাআল্লাহ । ওয়াদা ভঙ্গের কোনও উদাহরন বিএনপির ইতিহাসে নাই , তাই ওয়াদা ভঙ্গের পরিণতি বিএনপিকে স্মরণ করিয়ে দেবার কোনও প্রয়োজন নাই । এসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না ।

জামায়াত-এনসিপি জোট নেতাদের উদ্দেশে তিনি বলেন, “দূরভিসন্ধিমূলক রাজনীতি পরিহার করে গঠনমূলক রাজনীতি করুন। অন্তর্বর্তী সরকারের ওপর প্রভাব খাটিয়ে নির্বাচন বিলম্বিত করে হীন স্বার্থ হাসিলের চেষ্টা ব্যর্থ হয়ে এখন তারা এখন সদ্য নির্বাচিত সরকার সর্ম্পকে জনমনে বিভ্রান্ত করতে ব্যর্থ অপচেষ্টা চালাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল,হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, ময়মনসিংহ জেলা এপিপি এডভোকেট আবুল কালাম আজাদ,রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিসার হায়দার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।