Dhakainfo24
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখায় ৬৮০০ জন কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১১, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিফ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শনিবার ( ১১ এপ্রিল) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ও উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীর সভাপতিত্বে সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভৃমি) নাঈমা নাদিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান প্রমুখ।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।