Dhakainfo24
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন জুলাই সনদ বাস্তবায়নের দাবি তোলা শিক্ষার্থীরা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১১, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে জুলাই সনদ, গণভোট বাস্তবায়ন এবং গুম প্রতিরোধসহ বিভিন্ন দাবিতে আমরণ অনশনে বসা তিন শিক্ষার্থী ৭২ ঘণ্টা পর অনশন ভেঙেছেন।

শনিবার বিকেলে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে তাদের অনশন ভাঙান এবং দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আশ্বাস দেন।

অনশনরতদের মধ্যে সাদিক মনোয়ার মুনেম ও সাকিবুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল সাদিক মনোয়ার মুনেম অনশন শুরু করেন। পরে একই দিন সাকিবুর রহমান এবং পরদিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ মুস্তাফিজ অনশনে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন ব্যক্তি তাদের অনশন ভাঙার আহ্বান জানালেও তারা অনশন চালিয়ে যান।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।