Dhakainfo24
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

স্ত্রীকে নিয়োগ দেয়ায় বরখাস্ত মন্ত্রী

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১১, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দেশটির শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তামন্ত্রী দীপক কুমার শাহকে বরখাস্ত করেছেন। বৃহস্পতিবার তার দল রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি (আরএসপি)-এর সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দলটির চেয়ারম্যান রবি লামিছানে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে জানান, দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশনের তদন্তে দীপক কুমার শাহ আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রী জুনু শ্রেষ্ঠাকে স্বাস্থ্য বীমা বোর্ডের সদস্য হিসেবে বহাল রাখেন, যদিও ওই পদটি দীর্ঘদিন কার্যত নিষ্ক্রিয় ছিল।

চিঠিতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড দলের ভাবমূর্তি, নীতি ও সততার পরিপন্থি। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। দলীয় সংবিধান অনুযায়ী, এমন পরিস্থিতিতে চেয়ারম্যান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ক্ষমতা রাখেন।

প্রধানমন্ত্রী আরএসপির সুপারিশ গ্রহণ করে শাহকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন। একই সঙ্গে স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী নিশা মেহতাকে বিষয়টি গুরুত্বের সঙ্গে না নেওয়ায় সতর্কবার্তা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। 

সূত্র : কাঠমান্ডু পোস্ট



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।