Dhakainfo24
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সংবর্ধনায় আনন্দ ও গর্বে ভাসছে উত্তর খয়রাকুড়ি

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১১, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হিসেবে বিজন কান্তি সরকার নির্বাচিত হওয়ায় আনন্দ ও গর্বে ভাসছে উত্তর খয়রাকুড়ি এলাকার মানুষ।

এ উপলক্ষে শনিবার সকালে হালুয়াঘাট পৌর শহরের উত্তর খয়রাকুড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মাতা মন্দির ও শ্রী শ্রী দুর্গা মাতা মন্দির কমিটি এবং স্থানীয় গ্রামবাসী তাকে আন্তরিক ভালোবাসা ও সংবর্ধনায় সিক্ত করেছেন।

সম্প্রতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা ও প্রার্থনার মধ্য দিয়ে বিজন কান্তি সরকারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে উত্তর খয়রাকুড়ি সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। বিশেষ অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শ্রীমতি মন্টি রানী সরকার, হালুয়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবতোষ সরকার, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, মা ও শিশু স্বাস্থ্য প.প. এর উপজেলা মেডিকেল কর্মকর্তা ডা. হৃদিতা সরকার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারের ছোট ভাই সঞ্জয় সরকারসহ কামাক্ষ্যা মাতার মন্দির কমিটি, হালুয়াঘাট কেন্দ্রীয় শ্মশান কমিটি, সনাতন যুব সংঘ ও রেনেসাঁর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ স্মৃতি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার ধর।

বক্তারা বলেন, বিজন কান্তি সরকারের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো এলাকার উন্নয়ন ও অগ্রগতির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তারা আশা প্রকাশ করেন, তিনি তার নতুন দায়িত্বে থেকে দেশের পাশাপাশি নিজ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিজন কান্তি সরকার এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাকে এই অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। আমি সর্বদা দেশের কল্যাণে এবং আপনাদের প্রত্যাশা পূরণে কাজ করে যাব।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।