Dhakainfo24
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

শাহজাদপুরে ঘাসের খেত থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১১, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামের একটি ঘাসের জমি থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। শনিবার বেলা ৩ টার দিকে শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে শনিবার দুপুর দুইটার দিকে স্থানীয় এক কৃষক নেপিয়ার ঘাস কাটতে গেলে অজ্ঞাত কিশোরের মরদেহ দেখতে পায়। আশেপাশের লোকজনকে জানালে হাজারো উৎসুক জনতা সেখানে ভিড় করে। খবর পেয়ে ঘটনাস্থলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত লাশের পরনে পাঞ্জাবি-পাজামা দেখে মাদ্রাসা ছাত্র বলে ধারণা করা হচ্ছে এবং বলাৎকারের পর গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও জানিয়েছেন স্থানীয়রা। এদিকে হত্যাকাণ্ডের শিকার কিশোরের পরিচয় শনাক্তে এবং হত্যার কারণ উদঘাটনে চেষ্টা করছে পুলিশ।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করা হবে। সেইসাথে নিহত কিশোরের পরিধানের পোশাক দেখে মাদ্রাসা ছাত্র হতে পারে বলেও জানান ওসি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।