Dhakainfo24
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নববর্ষে ঠাকুরগাঁওয়ে সুবিধা বঞ্চিত শিশুরা পেলো নতুন জামা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৫, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

“নতুন বছরের নতুন সাজে, হাসবে শিশু সবার মাঝে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নববর্ষে ঠাকুরগাঁওয়ের সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় কর্নেট সাংস্কৃতিক সংসদ।

গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া শিশুপার্কে তিন শতাধীক অসহায়, দু:স্থ ও সুবিধা বঞ্চিত শিশু প্রত্যকের হাতে নববর্ষের উপহার স্বরুপ নতুন জামা তুলে দিয়েছে সংগঠনটি।
এ উপলক্ষে কর্নেট সাংস্কৃতিক সংসদ ঠাকুরগাঁও এর সভাপতি সিদ্দিক বাবু’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিশুদের হাতে নতুন জামা তুলে দেন, জেলা বিএনপি’র সভাপতি ও মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিন। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পয়গাম আলী, বীর মুক্তিযোদ্ধা নুর করিম, সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরীসহ আরও অনেকে।

নতুন জামা পেয়ে রাবেয়া আক্তার নামের সুবিধা বঞ্চিত এক শিশুর মা বলেন, মানুষের বাসায় কাজ করে যা পাই তা দিয়ে কোনরকমে সংসার চলে। বাচ্চাদের বাড়তি আবদার কখনও পুরন করা হয়না। আমার ৬ বছরের আর ৪ বছরের দুটো বাচ্চাই আজ নতুন জামা পেয়ে ভিষণ খুশি হয়েছে আর ওদের খুশি দেখে আমারও ভালো লেগেছে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এমন উদ্যোগের প্রশংসা করে জেলা বিএনপি’র সভাপতি মির্জা ফয়সল আমিন বলেন, এমন দিনে অনেক সংগঠনই আছে যারা নানা উদ্যোগ গ্রহণ করে। অনেক অর্থ খরচ করে জমজমাট নানা আয়োজন করে। কিন্তু সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কর্ণেট যা ভেবেছে ও করেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। সবাই যদি এভাবে কারনে অকারনে ্এসব শিশুদের পাশে দাঁড়াতো তবে পরিবেশটাই হয়তো অন্য রকম হতো।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।