Dhakainfo24
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৫, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ভোলার লালমোহন উপজেলায় ইয়াবা ও জাল টাকাসহ মো. শাহাবুদ্দিন নামে আন্তঃজেলা মাদক ও জাল টাকার চিহ্নিত এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে এ ঘটনায় লালমোহন থানায় প্রেস ব্রিফিং করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ। আটককৃত শাহাবুদ্দিন উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকার মৃত নূর ইসলামের ছেলে। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে লালমোহন থানার এসআই মো. আসাদুজ্জামান খান সঙ্গীয় ফোর্স মোটরসাইকেলযোগে জরুরি ডিউটি ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের ওই ফোর্সের সদস্যরা উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি নির্মাণাধীন পাকা ভবন সংলগ্ন কাঁচা সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ সদস্যরা তাকে আটক করেন। আটক ব্যক্তি ওই এলাকার মৃত নূর ইসলামের ছেলে মো. শাহাবুদ্দিন (৪২)। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সদস্যরা। জিজ্ঞাসাবাদের একপর্যায় তার কাছে ইয়াবা ট্যাবলেট এবং জাল টাকা রয়েছে বলে স্বীকার করেন শাহাবুদ্দিন।
তিনি বলেন, এরপর আটককৃত মো. শাহাবুদ্দিনের শরীর তল্লাশি চালিয়ে ৩৪ হাজার টাকার জাল নোট ও নীল রঙের বায়ুরোধক জিপারের মধ্য থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে মাদক ব্যবসার নগদ ৬০ হাজার ৬৫০ টাকা, একটি আইফোন, একটি অপ্পো মোবাইল, ইসলামি ব্যাংকের একটি ডেভিট কার্ড এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃত শাহাবুদ্দিন আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, আটকের পর শাহাবুদ্দিনের বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও বিশেষ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। এরপর বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এরআগেও ভোলা জেলার বিভিন্ন থানায় অন্তত ৮টি মামলা রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।