Dhakainfo24
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৯, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রগুলোর জন্য জরুরি নির্দেশনা জারি করেছে।

রবিবার (১৯ এপ্রিল) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা কেন্দ্রগুলোকে সিসি টিভি ক্যামেরা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এবং প্রশ্নপত্র পরিবহন ও গ্রহণের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের বিস্তারিত তথ্য দ্রুত পাঠাতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, সিসি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড, পাশাপাশি ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর নির্ধারিত ই-মেইল ঠিকানায় ([controller@dhakaeducationboard.gov.bd](mailto:controller@dhakaeducationboard.gov.bd)) পাঠাতে হবে।

বোর্ড কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে।

নির্দেশনা অনুযায়ী, রবিবার অফিস সময়ের মধ্যে নির্ধারিত ই-মেইলে এসব তথ্য পাঠাতে হবে।

বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।