বগুড়ার শিবগঞ্জে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে| জানা যায়, উপজেলার মোকামতলা চকপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে মঙ্গলবার ভোর ৪ টার দিকে বাঁশ বোঝাই ট্রাকের সাথে পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকের হেলপার গোলাম মোস্তফা (৩২) নিহত হয়| নিহত গোলাম মোস্তফা নওগাঁ জেলার মান্দা উপজেলার বাসিন্দা| অপর দিকে সকাল ১১ টায় উপজেলার আমতলী এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে যাত্রীসহ ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পরে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মিনারুল ইসলাম (২২) নিহত হয়| নিহত মিনারুল পৌর এলাকার বন্তেঘরি উত্তরপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে|শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহিন নিহতের ঘটনা নিশ্চিত করেছেন|
The post বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ appeared first on Dhaka Protidin.
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
