Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে হিফয প্রতিযোগিতার পুরস্কার বিতরন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৬, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ে জেলা পর্যায়ে হিফয প্রতিেযাগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আনুষ্ঠানিক ভাবে বিজয়ীদের মাঝে এই পুরস্কার তুলে দেয়া হয়। ৫ উপজেলা থেকে প্রতিযোগিতায় ৪৫ জন মাদ্রাসা শিক্ষার্থী অংশ নেন। এর আগে প্রত্যেক উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রত্যেক উপজেলা থেকে তিনটি গ্রুপে ৯ জন করে নির্বাচন করা হয। পরে জেলা ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিযে ৩ টি গ্রুপে ৯ জন নির্বাচিত হয। পরবর্তিতে তারা বিভাগ ও জাতীয পর্যায়ে হিফয প্রতিযোগিতায় অংশ নেবেন।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক রাজিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউপর আদম সুফী। পঞ্চগড় নুন আলা নুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মসারফ হোসেন, সাধারন সম্পাদক সরকার হায়দার বক্তব্য রাখেন। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদ পত্র এবং নগদ অর্থ তুলে দেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।