Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় ইসরায়েলে হিজবুল্লাহর ৬৫ সামরিক অভিযান

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৬, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

লেবাননের হিজবুল্লাহ গত ২৪ ঘণ্টায় ইহুদিবাদী দখলদার সেনাদের অবস্থানে ৬৫টি সামরিক অভিযান চালিয়েছে। 

হিজবুল্লাহ’র বিবৃতিতে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় হিজবুল্লাহ’র মুজাহিদরা লেবাননের ভেতরে ৪০টি অভিযান ও অধিকৃত ফিলিস্তিনে ২৫টি সামরিক অভিযান চালিয়েছে। এইসব অভিযানে ইসরায়েলি সেনা, তাদের অবকাঠামো ও সামরিক সাজ-সরঞ্জাম এবং ফিলিস্তিনে অবৈধভাবে নির্মিত ইসরায়েলি বসতিগুলো হিজবুল্লাহ’র হামলার টার্গেট হয়েছে।

এই ২৪ ঘণ্টায় ১৯টি ইহুদিবাদী শহর ও উপশহর এবং চারটি সামরিক বিমান ও ড্রোন, দু’টি সীমান্ত-চৌকি এবং তিনটি সামরিক ঘাঁটি ও পোস্ট হিজবুল্লাহ’র হামলায় ক্ষতিগ্রস্ত হয়। লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের এগিয়ে আসার ৩৬টি প্রচেষ্টাও এইসব হামলার ফলে প্রতিহত হয় বলে হিজবুল্লাহ’র তথ্য-বিবরণীতে জানানো হয়েছে।

এর আগে ইহুদিবাদী ইসরায়েলি সংবাদ-মাধ্যমগুলো উত্তর-ফিলিস্তিনে ইসরায়েলি অবস্থানগুলোতে হিজবুল্লাহ’র ক্ষেপণাস্ত্র হামলা জোরদার হওয়ার খবর দিয়েছিল।  
 

সূত্র- পার্সটুডে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।