Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আন্দামান সাগরে ট্রলারডুবি, পেকুয়ায় নিখোঁজ ১২

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৬, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগর-এ ডুবে যাওয়ার ঘটনায় কক্সবাজারের পেকুয়া উপজেলা থেকে অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।


নিখোঁজদের পরিবারগুলো দিন কাটাচ্ছেন চরম উদ্বেগ, আতঙ্ক আর অপেক্ষার প্রহর গুনে। সে সব পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কেউ লবণ শ্রমিক, কেউ জেলে, আবার কেউ বেকার ছিলেন। অনেকেই পরিবারের অজান্তেই দালালদের প্রলোভনে পড়ে এই ঝুঁকিপূর্ণ যাত্রায় পা বাড়ান।


নিখোঁজদের মধ্যে রয়েছেন, রাজাখালী ইউনিয়নের মিয়াপাড়া এলাকার আব্দু রহিমের ছেলে মোঃ বেলাল, আহমদ ছবির ছেলে মোঃ এহেসান, আব্দুল মালেকের ছেলে রহিম, হাজিরপাড়ার শহিদুল ইসলামের ছেলে সোহেল, নুরুল আমিনের ছেলে রাশেদুল ইসলাম, নতুন ঘোনা গোদারপাড়ার বাদশা মিয়ার ছেলে রহুল কাদের, শহিদুল্লাহর ছেলে মানিক এবং আব্দুল হক কোম্পানির এক আত্মীয়। এছাড়া টৈটং ইউনিয়নের পেন্ডারপাড়া ও হিরাবুনিয়াপাড়া থেকে আরও ২ জন নিখোঁজ রয়েছেন।


পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ ও ৬ এপ্রিল পৃথকভাবে এসব যুবক সাগর পথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পরে ৯ এপ্রিল আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, এ ঘটনায় এখন পর্যন্ত আড়াই শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছেন।


নিখোঁজ এহেসানের মা মোহসেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলের সাথে শেষ কথা হয়েছিল ট্রলারে ওঠার পর। সে বলেছিল, মা চিন্তা করো না, পৌঁছে ফোন দিবো। সেই ফোন আর আসেনি। এখন শুধু অপেক্ষা করছি, আমার ছেলেটা ফিরে আসুক।


সোহেলের বাবা শহিদুল ইসলাম বলেন, “আমার ছেলেটা পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল। ভালো একটা জীবনের আশায় গেছে। এখন তার কোনো খোঁজ নেই, আমরা বাঁচব কেমনে?”

নিখোঁজ রহিমের স্ত্রী আজবাহার বেগম বলেন, “যাওয়ার সময় বলেছিলো তোমাদের ভালো রাখবো। এখন আমি কাকে ধরে বাঁচবো? ছোট ছোট বাচ্চাগুলোর মুখের দিকে তাকাতে পারি না।”


/এনইউআ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।