Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৬, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এ উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা হয়েছে। যেসব পরিবারের ৬ মাস থেকে ৫ বছরের নিচে শিশু রয়েছে, তারা সরকারি ওয়েবসাইট vaxepi.gov.bd-এ প্রবেশ করে জন্মনিবন্ধন নম্বরের মাধ্যমে সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

তবে যেসব শিশুর জন্মনিবন্ধন নেই, তাদের জন্যও রয়েছে সুসংবাদ রেজিস্ট্রেশন ছাড়াই এই ক্যাম্পেইনে টিকা গ্রহণ করা যাবে। তবে আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখলে একটি বৈধ ডকুমেন্ট থাকবে, যা ভবিষ্যতে প্রয়োজনে কাজে লাগতে পারে।

বিশেষ নির্দেশনা:

এই ক্যাম্পেইনে শুধুমাত্র ৬ মাস থেকে ৫ বছরের নিচের শিশুদের টিকা প্রদান করা হবে।

উপজেলা পর্যায়ে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।

সিটি কর্পোরেশন এলাকাগুলোতে এই কার্যক্রম চলবে ২০ মে পর্যন্ত।

অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, প্রত্যেকটি শিশুকে টিকাদানের আওতায় আনতে পরিবারের সদস্যদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।