Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৬, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে জারজিত হোসেন (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া জোলের মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিহত জারজিত হোসেন উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা জাহিদ হাসান জানান, জারজিত হোসেন কলার জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত তাঁর শরীরে আঘাত হানে। তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, জারজিত হোসেন পেশায় একজন দিনমজুর। তিনি ভাটপাড়া জোলের মাঠে কলার জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় হালকা বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। হঠাৎ বজ্রপাত তাঁর শরীরে আঘাত হানলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক নাহিদ হাসান বলেন, জারজিত হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।