Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

হাম ও উপসর্গে  আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত বাড়ছেই

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৭, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে তিন শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও দুইজন।

শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে নতুন করে ১২৭ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। পাশাপাশি উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬৯ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৯৮ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪৭ জন। ফলে মোট সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ১১ হাজার ২৪৩ জন।

সার্বিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯২ জন এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ৪৬৭ জনে।

একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৭ জনের এবং উপসর্গ নিয়ে সন্দেহজনকভাবে মারা গেছে আরও ১৭৪ জন শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।