ময়মনসিংহের ফুলপুরে জ্বালানি সরবরাহ কার্যক্রমে বাধা ও বলপ্রয়োগের অভিযোগে দুই মামলায় অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় এসব মামলা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম। তিনি বলেন, সরকারি কাজে বাধা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
