Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

পড়াশোনার স্বপ্ন বুকে নিয়ে মুহিবুর, যুদ্ধের ময়দানে ড্রোন হামলায় নিহত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২১, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিদেশে পড়াশোনার স্বপ্ন বুকে নিয়ে দেশ ছেড়েছিলেন মৌলভীবাজারের তরুণ মুহিবুর রহমান। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত তাকে ঠেলে দেয় যুদ্ধের ময়দানে। দালালের প্রলোভনে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনীয় ড্রোন হামলায় প্রাণ হারান তিনি। সপ্তাহখানেক আগে মারা গেলেও সোমবার (২০ এপ্রিল) বিষয়টি জানাজানি হয়।

মুহিবুর মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের বাসিন্দা এবং মসুদ মিয়ার ছেলে। সোমবার রাত ৯টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন আমতৈল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. ইকবাল আহমদ।

পরিবার সূত্রের বরাতে ইউপি সদস্য মো. ইকবাল আহমদ জানান, উচ্চশিক্ষার আশায় মেক্সিকোতে পাড়ি জমান মুহিবুর। কিন্তু সেখানে ভিসা বাতিল হয়ে গেলে তার জীবন হঠাৎ করেই অনিশ্চয়তার মুখে পড়ে। এই সংকটময় সময়ে দালাল চক্র তাকে টার্গেট করে। তারা প্রলোভন দেখায়, রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিলে মোটা অঙ্কের বেতন ও যুদ্ধ শেষে নাগরিকত্ব দেওয়া হবে। ভবিষ্যতের আশায় সেই প্রলোভনে সাড়া দেন তিনি।

এরপর রাশিয়ায় গিয়ে সামরিক প্রশিক্ষণ নেন এবং তাকে পাঠানো হয় সম্মুখ যুদ্ধে। দীর্ঘদিন রুশ বাহিনীর হয়ে লড়াই করলেও শেষ রক্ষা হয়নি।

তিনি আরও জানান, একটি বাংকারে অবস্থানকালে ইউক্রেনীয় ড্রোন হামলায় সেটি বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই মুহিবুর নিহত হন। রাশিয়ান সেনাদের জন্য খাবার সরবরাহকারী এক ব্যক্তির মাধ্যমে প্রথমে পরিবারের কাছে তার মৃত্যুর খবর পৌঁছায়। তবে তার মৃত্যুর সঠিক সময় ও বিস্তারিত তথ্য এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।