Dhakainfo24
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পাথরঘাটায় র‌্যাবের অভিযানে ৩৬ হাজার লিটার ভোজ্যতেল জব্দ: দুই ব্যবসায়ীকে জরিমানা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৯, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিপুল পরিমাণ ভোজ্যতেল অবৈধভাবে মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে বরগুনার পাথরঘাটায় দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) বিকেল ৩ টায় উপজেলার কাকচিরা বাজারে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেয়া হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা কাকচিরা বাজারে অভিযান চালায়। এসময় দয়াল এন্টারপ্রাইজ ও খাতিজা এন্টারপ্রাইজ নামে দুটি দোকানে তল্লাশি চালিয়ে মোট ১৮০ ব্যারেল (প্রায় ৩৬,৭২০ লিটার) ভোজ্যতেলের মজুদ পাওয়া যায়।

অসাধু উপায়ে তেল মজুদ ও চড়া দামে বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে পৃথকভাবে জরিমানা করা হয়। এর মধ্যে দয়াল এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা ও খাতিজা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাশেদ জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে যারা সাধারণ মানুষকে জিম্মি করছে, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

অভিযান শেষে তেলগুলো ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রির প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ ক্রেতারা।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।