মফিজুর রহমানকে সভাপতি ও এস.এম রহিম উল্লাহকে সাধারণ সম্পাদক করে নোয়াখালী জেলা জাসদের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অন্যরা হলেন জয়নাল আবেদীন মানিক সরকার (সাবেক এমপি প্রার্থী নোয়াখালী-৩), অধ্যাপক আবু তৈয়ব (চাটখিল), মোহাম্মদ জসিম উদ্দিন (কোম্পানীগঞ্জ), আবুল বাশার (শ্রমিক নেতা, বেগমগঞ্জ), এ এইচ এম মান্নান মুন্না (কোম্পানীগঞ্জ), মো. শামসুল হক দুলাল (চাটখিল), গোলাম কিবরিয়া (কোম্পানীগঞ্জ), মো. মিজানুর রহমান রাজু (সেনবাগ), আবদুল বারিক সিকদার (কবিরহাট), রফিকুল ইসলাম ফরহাদ (কোম্পানীগঞ্জ), লকিয়ত উল্যাহ মান্নান (নোয়াখালী সদর), ডা. নূরুল হুদা (কবিরহাট)।
এছাড়াও সোনাইমুড়ী, সুবর্ণচর ও হাতিয়া উপজেলার প্রতিনিধি সংযুক্ত করে জেলার সকল উপজেলা কমিটি গঠনের পর কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের জন্য আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে তিন মাসের সময়সীমা বেধে দেওয়া হয়। নোয়াখালী জেলা জাসদের আহবায়ক কমিটি ঘোষণার বিষয়ে জাসদ কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ সুমন বলেন, নোয়াখালী জেলা জাসদের সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুল হক বকশির মৃত্যু এবং সভাপতি নূর আলম চৌধুরী পারভেজ ঢাকায় অবস্থান করার কারনে নেতৃত্ব শূণ্য হওয়ায় জরুরি ভিত্তিতে জেলা কমিটির পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়।
এ লক্ষ্যে গত ১৮ এপ্রিল শনিবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম বিভাগীয় জাসদের প্রতিনিধি সভা কুমিল্লার একটি হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত।প্রতিনিধি সভা শেষে মধ্যাহ্ন বিরতির পর একই হলে মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাদের সাথে নোয়াখালীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনাক্রমে নোয়াখালী জেলা জাসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মফিজুর রহমানকে সভাপতি ও এস এম রহিম উল্লাহকে সাধারণ সম্পাদক করে সকল উপজেলায় প্রতিনিধিত্বকারী নেতাদের সমন্বয়ে ২১ সদস্যদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমূল আহসান জুয়েল (এমপি প্রার্থী নোয়াখালী ২), ক্রীড়া সম্পাদক একেএম শাহ আলম, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মনির হোসেন, কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ সুমন (এমপি প্রার্থী নোয়াখালী-১), কেন্দ্রীয় সদস্য ও নোয়াখালী জেলা জাসদের সাবেক সেক্রেটারি মোহাম্মদ মকছুদের রহমান মানিক (এমপি প্রার্থী নোয়াখালী-৫) উপস্থিত ছিলেন।
