Dhakainfo24
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে ৪৮ হাজার ৪ শিশুকে

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৯, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরী টিকাদান কার্যক্রম-২০২৬ শুরু হচ্ছে ২০ এপ্রিল থেকে। পরবর্তী ১৪ কর্মদিবস পর্যন্ত চলবে এ কার্যক্রম।

রোববার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় কুমিল্লা সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের সাথে মত বিনিময়কালে এ বিষয়টি নিশ্চিত করেছেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

কুসিক সূত্র জানায়, টিকা দাম কার্যক্রমের প্রথম ৮ দিনে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে অবস্থিত স্থায়ী ও অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্র সমূহে ৬ মাস হতে ৫৯ মাস বয়সী শিশুদের এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

এছাড়া পরবর্তী ৬ দিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক-প্রাথমিক বা সমমান শ্রেণীর অধ্যায়নরত ৫ বছরের কম বয়সী ছাত্র-ছাত্রীদের এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। ১৪ দিনব্যাপী টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের আওতায় ৪৮ হাজার ৪ জনকে আনা হবে,এর মধ্যে প্রাক-প্রাথমিক বা সমমান শ্রেণীর অধ্যায়নরত ৫ বছরের কম বয়সী ছাত্র-ছাত্রী ৪ হাজার ৪৪৫ জন এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটি শিশু ৪৩ হাজার ৫৫৯ জন।

স্বাস্থ্য বিষয়ে এ সময় আরও আলোচনা করেন, কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ মামুন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেসনের কুমিল্লা প্রতিনিধি ডাক্তার সাবিজা ইয়াসমিন, কুসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার চন্দ্র রাণী দেবনাথ ও ইপিআই এর মেডিকেল টেকনোলজিস্ট মো. জহিরুল ইসলাম।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।