Dhakainfo24
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের হরিণ লোকালয়ে অতঃপর বনে অবমুক্ত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৯, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়া একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন এলাকায় বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার খুড়িয়াখালী গ্রামের বাসিন্দা জামাল মীরের পুকুর পাড় থেকে বন বিভাগ, ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হরিণটি উদ্ধার করা হয়।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড অফিসার মো. আলম হাওলাদার বলেন, উদ্ধারকৃত হরিণটির ওজন আনুমানিক ২৫ কেজি। ধারণা করা হচ্ছে, বাঘের তাড়া খেয়ে হরিণটি নদী পার হয়ে সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে পড়ে। উদ্ধারের পর হরিণটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দরবনের অভ্যন্তরে নিরাপদে অবমুক্ত করা হয়।

পূর্ব বন বিভাগের স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, হরিণটি সুস্থ অবস্থায় বনে অবমুক্ত করা হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।