Dhakainfo24
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধবিরতিতে অস্ত্রের মজুত বাড়াচ্ছে ইরান

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৯, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইরান আগের চেয়ে আরও দ্রুতগতিতে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চারগুলো আধুনিকায়ন ও পুনরায় সজ্জিত করছে। 

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি নুর নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান। 

আল জাজিরা জানিয়েছে, সাক্ষাৎকারটি প্রচারের সময় মুসাভির একটি সম্পাদিত ভিডিও প্রকাশ করা হয়, যেখানে তাকে একটি গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করতে দেখা গেছে। 

মুসাভি বলেন, ইরানের মতো করে শত্রুরা এই যুদ্ধবিরতির সময়ে তাদের গোলাবারুদের মজুত পুনর্গঠন করতে সক্ষম হয়নি। যুদ্ধবিরতির সময়ে আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চার প্যাডগুলো আধুনিকায়ন ও পুনরায় সজ্জিত করার গতি যুদ্ধ শুরু আগের চেয়ে অনেক বেশি।

এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্থল, আকাশ ও সমুদ্রপথের নিরাপত্তা রক্ষায় আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। 

রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে তিনি ঘোষণা করেন, ইরানের সেনাবাহিনী শত্রুর যেকোনো আগ্রাসন মোকাবিলায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত।

আমির হাতামি জানান, দেশের সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা শত্রুর যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে চূড়ান্ত ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়ার জন্য সর্বদা সজাগ রয়েছে। একই সঙ্গে তিনি ইরানের সামরিক সক্ষমতা আরও উন্নত ও আধুনিক করার ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, ইরানি সেনারা উৎসর্গের মানসিকতা এবং জিহাদি চেতনায় উজ্জীবিত হয়ে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনে অবিচল রয়েছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।