Dhakainfo24
ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পাম্পে তেল নিতে এসে জরিমানা দিলেন ৩ মোটরসাইকেল চালক

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৯, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

মোটর সাইকেলের তেল কিনতে এসে কাগজপত্র না থাকায় ভ্রাম্যমান আদালতে জরিমানা দিলেন ৩ চালক। তাৎক্ষনিক মোটর সাইকেল চালকের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকালে পুটিমারী শ্মশান বাজার এলাকায় পেট্রাল পাম্পের সামনে এ জরিমানা করা হয়। অর্থদন্ডরা হল পানিয়ালপুকুর গ্রামের রুবেল, চাঁদখানার উজ্জল ও উত্তর বড়ভিটার পায়েল। বিষয়টি রোববার (১৯ এপ্রিল) দুপুরে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, পেট্রোল পাম্পে বিশৃংখলা রোধে শনিবার ভ্রাম্যমান আদালত টহল দেয়। এসময় পুটিমারী শ্মশান বাজার এলাকায় ফৌজিয়া ফিলিং স্টেশনের সামনে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসানো হয়। মোটর সাইকেলের তেল কিনতে পাম্পে প্রবেশ করার সময় কয়েকটি মোটর সাইকেলের কাগজপত্র দেখতে চাইলে ৩ চালক কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ৩ মোটর সাইকেল চালকের জরিমানা করা হয়। প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, মোটর সাইকেলের কাগজপত্র না থাকায় ৩ মোটর সাইকেল চালককে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, পাঁচ হাজার টাকা করে ৩ জনের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।