Dhakainfo24
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

স্মার্টফোনে ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধা দিচ্ছে ‘হেলিও’

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২০, ২০২৬ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

স্মার্টফোন বাজারে ওয়ারেন্টি সাধারণত খুব একটা আলোচনার বিষয় হয় না-স্পেসিফিকেশন, ক্যামেরা বা পারফরম্যান্সই বেশিরভাগ সময় কেন্দ্রবিন্দুতে থাকে। কিন্তু ব্যবহারকারীর দীর্ঘমেয়াদি অভিজ্ঞতায় ওয়ারেন্টির ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই।

এই জায়গাতেই হেলিও মোবাইলের নতুন ঘোষণা কিছুটা আলাদা হয়ে দাঁড়ায়। ব্র্যান্ডটি তাদের সব স্মার্টফোনের জন্য ১৫ মাসের এক্সটেন্ডেড ওয়ারেন্টি দিচ্ছে-যেখানে বাজারে ১২ মাস এখনো ডিফল্ট স্ট্যান্ডার্ড।

সংখ্যার দিক থেকে পার্থক্যটা মাত্র তিন মাস। কিন্তু ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি ততটা সরল নয়। বাস্তবে অনেক ডিভাইসেই এক বছরের পর ছোটখাটো সমস্যা দেখা দিতে শুরু করে-ব্যাটারির চার্জ না থাকা, চার্জিং পোর্ট ঢিলে হয়ে যাওয়া বা ডিসপ্লের ছোট খাটো ইস্যু। এই অতিরিক্ত সময়সীমা সেই ‘পোস্ট-ওয়ারেন্টি’ ঝুঁকির একটা অংশ কভার করতে পারে।

আরেকটি উল্লেখযোগ্য দিক হলো-এই সুবিধা সব মডেলের জন্য সমানভাবে প্রযোজ্য। এন্ট্রি-লেভেল থেকে শুরু করে দামী ডিভাইস-সব ক্ষেত্রেই একই ওয়ারেন্টি কাভারেজ রাখা হয়েছে। যেখানে অনেক ব্র্যান্ড প্রিমিয়াম সেগমেন্টে বাড়তি সুবিধা সীমাবদ্ধ রাখে, সেখানে এই সিদ্ধান্ত তুলনামূলকভাবে বেশি ইনক্লুসিভ।

এছাড়াও হেলিও মোবাইলের এই সিদ্ধান্তের পেছনে আরো একটি বাস্তব কারন রয়েছে। বিশ্ব বাজারে মোবাইল কম্পোনেন্ট এর দাম উল্ল্যেখযোগ্য ভাবে বেড়ে গেছে। ফলে সাধারণ মানুষের পক্ষে ঘন ঘন নতুন ফোন কেনা কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে ক্রেতা চান তাঁদের কেনা ফোনটি যাতে দীর্ঘ মেয়াদে ব্যবহার করা যায় এবং কোন সমস্যা হলে তাঁরা যেন প্রতিষ্ঠান থেকে সহায়তা পান। হেলিও মোবাইল ঠিক সেই চাহিদাটাই পূরণ করতে চাইছে।

ব্র্যান্ডটির পক্ষ থেকে এই উদ্যোগকে ‘কাস্টমার এক্সপেরিয়েন্স’ উন্নয়নের অংশ হিসেবে দেখানো হয়েছে। এটি একদিকে যেমন প্রোডাক্ট কনফিডেন্সের ইঙ্গিত দেয়, অন্যদিকে বাজারে আলাদা করে নজর কাড়ার কৌশল হিসেবেও দেখা যেতে পারে।

বর্তমান বাস্তবতায় স্মার্টফোন একটি এসেনশিয়াল ডিভাইস-শুধু যোগাযোগ নয়, কাজ, কনটেন্ট কনজাম্পশন, এমনকি আয়ের সঙ্গেও সরাসরি যুক্ত। ফলে ডিভাইসের যেকোনো সমস্যা ব্যবহারকারীর ওপর তাৎক্ষণিক প্রভাব ফেলে। এই প্রেক্ষাপটে বাড়তি তিন মাসের ওয়ারেন্টি ছোট আপগ্রেড হলেও, এর ব্যবহারিক গুরুত্ব অস্বীকার করা যায় না। হেলিও মোবাইলের এই উদ্যোগ দেশের সাধারণ মোবাইলফোন ব্যবহারকারীদের জন্য বিশেষত যারা মধ্যম বাজেটে মোবাইল কেনেন তাঁদের জন্য একটি সুখবর। এখন থেকে হেলিও এর ফোন কেনা মানেই ১৫ মাস নিশ্চিন্তে ব্যবহারের গ্যারান্টি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।