Dhakainfo24
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২০, ২০২৬ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ‎সাক্ষাৎকালে দুদেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, ভূ-উপরিস্থ ও ভূ-গর্ভস্থ পানির সঠিক ব্যবহার, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

‎পানিসম্পদমন্ত্রী বলেন, জার্মানি বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। জনপ্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করতে আগ্রহী। পানি সম্পদের সঠিক ব্যবস্থাপনা, নদীর দূষণ প্রতিরোধ, বন্যা ও জলবদ্ধতা দূরীকরণে জার্মানির সহযোগিতা আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

‎রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জার্মানি বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।

‎এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন এবং জার্মান দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট উলরিখ ক্লেপম্যান উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।