Dhakainfo24
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে ফেরার পথে নারীর মৃত্যু

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২০, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার সময় প্রচÐ গরমে অসুস্থ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম লাভলী বেগম (৫৫)। তিনি নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া গ্রামের লাভলী বেগম নিজ বাড়ি থেকে বোরো আবাদের জন্য ডিজেল আনতে মাছিমদিয়া এলাকার মেসার্স সরদার ফিলিং স্টেশনে যান। পাম্পে গিয়ে লাভলী বেগম দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তিন লিটার ডিজেল তেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মাছিমদিয়া মসজিদের সামনে পৌঁছালে তীব্র গরমে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় স্থানীয় লোকজন তাকে দ্রæত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লাভলী বেগমের ভাই নাজমুল বলেন, “লাভলী বেগমের স্বামী অসুস্থ হওয়ায় তাদের বর্গা জমি তিনি দেখাশোনা করতেন। ডিজেল তেল আনার জন্য আজ সকালে পাম্পে যান লাভলী। সেখানে লাইনে দাঁড়িয়েছিল। তেল নিয়ে ফেরার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়েছে।”

জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস বলেন, “আশপাশের লোক ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রচÐ গরমে অসুস্থতাজনীত কারণে তার মৃত্যু হতে পারে।”



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।