Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

সিরাজগঞ্জে ফুলজোড় নদী থেকে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২১, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের সলঙ্গার কালিকাপুরে ফুলজোড় নদীর তীর থেকে জাহের আলী আকন্দ (৬৫) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সলঙ্গা থানার কালিকাপুর এলাকায় ফুলজোড় নদীর তীর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাহের আলী আকন্দ সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলী আকন্দের ছেলে।

নিহতের ছেলে বাবু জানান, গতকাল সোমবার সন্ধ্যায় বাবা অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পাই কালিকাপুর এলকায় ফুলজোড় নদীর তীরে বাবার মরদেহ পরে আছে। পরে গিয়ে দেখি আমার বাবাকে কে বা কাহারা হত্যা করে অটোভ্যানটি নিয়ে গেছে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত জাহের আলী পেশায় অটোভ্যান চালক ছিলেন। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম জানান, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।