Dhakainfo24
ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় অবৈধভাবে মজুদ রাখা তেলের ড্রামে ডুবে শিশুর মৃত্যু!

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২২, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বসতবাড়িতে অর্ধকাটা ড্রামে ৫০ লিটার ডিজেল অবৈধ ভাবে মজুদ রাখেন আশিকুর রহমান বাবু প্রমাণিক নামের এক ট্রাক মালিক। এরই মধ্যে হঠাৎ করে এই ডিজেলে ডুবে তার ছেলে আরাফ প্রামাণিকের(৩) মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের আশিকুর রহমান বাবু একজন ট্রাক মালিক। এ গাড়িটির জন্য অর্ধ কাটা ড্রামের ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করেন। এরই মধ্যে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলের দিকে বাড়ির বারান্দায় খেলছিল আরাফ প্রামাণিক।

আর এই বারান্দায় রাখা কাটা প্লাস্টিকের ড্রামের ডিজেলে পড়ে যায় শিশুটি। এর কিছুক্ষণ পর টের পেয়ে শিশুকে আহত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরবেলা অরাফ প্রামাণিক মারা যায়।

এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান একরামুল বলেন, ওইস্থানে ডিজেলে ডুবে আহত আরাফ প্রামাণিক নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে শিশুটির মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ডিজেলে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।