Dhakainfo24
ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

এবার জানাজায় ইসরাইলের হামলা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২২, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

অধিকৃত পশ্চিম তীরের আল-মুঘাইয়ার গ্রামে দুই ফিলিস্তিনির জানাজায় অংশগ্রহণকারী শোকাতুর মানুষের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার গ্রামে একটি স্কুলে বসতি স্থাপনকারীদের (সেটলার) হামলায় এক ফিলিস্তিনি কিশোর এবং এক ব্যক্তি নিহত হন। বুধবার তাদের জানাজার মিছিলে ইসরাইলি বাহিনী তাজা গুলি, স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর বাধা ও হামলার মধ্যেই স্থানীয় মসজিদে জানাজা শেষে তাদের গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।