Dhakainfo24
ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২২, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে বুধবার এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৫ মে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর যোগদানের সম্ভাবনা রয়েছে বলে প্রশাসন সূত্র জানায়।

সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তাগণ, জেলা প্রশাসকগণ, জিডিএফআই, এনএসআই এর বিভাগীয় প্রধান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপারের প্রতিনিধি, ত্রিশাল ও ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, বিভাগীয় অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শুরতে হেলিপ্যাড ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। হেলিপ্যাড ও মহাসড়কের সার্বিক অবস্থার নির্ধারিত জায়গাগুলোতে সংস্কার ও মেরামতের মতামত দেন সংশ্লিষ্ট দপ্তর। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফুটপাত উচ্ছেদ, ময়লা পরিষ্কার, ফুটওভার ব্রিজ সঠিক স্থানে প্রতিস্থাপন ও মেরামত নিয়ে আলোচনা হয়। উচ্ছেদ কাজ চলমান রয়েছে বলে জানান সড়ক ও জনপথ দপ্তরের প্রধান।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বাজারের ছোট রাস্তার পাশে অবৈধ ঝুপড়ি দোকানগুলো দ্রুতই উচ্ছেদ করা হবে। ত্রিশাল পৌরসভার স্থানীয় রাস্তাগুলোর ড্রেন পরিষ্কারসহ সৌন্দর্যবর্ধনে আমরা বিশেষ পরিকল্পনা নিয়েছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার রাস্তাটিতে নির্মাণ কাজের পরিকল্পনা রয়েছে। সান্ধ্যকালীন বা রাতে আলোর জন্য রাস্তায় লাইটের ব্যবস্থা করা হবে। কোরবানির হাঁট নজরুল উৎসবের পরিবেশকে যেন প্রভাবিত করতে না পারে, সেজন্য বিশেষ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা রাখার পরিকল্পনা রয়েছে। নজরুল স্মৃতি বিজড়িত কাজীর শিমলার রাস্তাসহ তাঁর বিচরণের স্থানগুলো প্রস্তুতকরণে আমাদের পরিকল্পনা রয়েছে।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সর্বক্ষণ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানানো হয়। তিন দিনব্যাপী অনুষ্ঠানে জেনারেটর বিষয়টিও বিদ্যুৎ বিভাগ দেখবে। সুপীয় পানি ও মোবাইল টয়লেটের ব্যবস্থার জন্য জনস্বাস্থ্য দপ্তর কাজ করবে বলে জানান। অনুষ্ঠানের সংশ্লিষ্ট কাজগুলোতে জেলা পরিষদ সর্বাত্মকভাবে কাজ করবে বলে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জানান।

সার্বিক নিরাপত্তায় হাইওয়ে পুলিশ, ডিজিএফআই, এনএসআই, পুলিশের ময়মনসিংহ কার্যালয় প্রস্তুতি নিচ্ছে বলে সভাকে অবহিত করেন। এসএসএফ এর নির্দেশনায় আরো প্রস্তুতি গ্রহণ করবে বলে তারা জানান। অনুমতি ছাড়া কোনো ব্যক্তিগত ড্রোন উড়তে পারবে না বলে মতামত ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। ইদের পূর্বে মানুষের চাপ, কোরবানি পশুর গাড়ির চাপ, উৎসবের মানুষের ঢল সবকিছুই নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী যথাযথ প্রস্ততি নিচ্ছে বলে জানান।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। জাতীয় কবির সাথে জড়িত আছে এমন নৃত্যনাট্য, গীতিনৃত্য, যাত্রাপালা, রচিত গান, কবিতা ইত্যাদির ওপর পরিবেশনা উপস্থাপন করতে প্রস্তুতি নিচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার কালচারাল অফিসারগণ। তাদের জেলার নিজস্ব সংস্কৃতির যতটুকু আছে সেইটুকু থেকে বাছাই করে উপস্থাপন করার প্রস্তুতি নিচ্ছে তারা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।