Dhakainfo24
ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত – Dhaka Protidin

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২২, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। বুধবার দিনব্যাপী জেলার পাটগ্রাম উপজেলার বাউরা এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি বাউরা শাখার উদ্যোগে এ চক্ষু ক্যাম্পে ৩ শতাধিক হতদরিদ্র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করে। এ চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আশরাফুল আলম,হাতীবান্ধা ব্র্যাক অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক (দারিদ্র্য বিমোচন) পলাশ সাহা,ডিভিশনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন)আব্দুল মোনায়েম খান,এরিয়া ম্যানেজার চঞ্চল কুমার সরকার,ব্যবস্থাপক প্রদীপ রায়, ডেপুটি ম্যানেজার মেহেদী হাসান প্রমুখ।

এ সময় ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আশরাফুল আলম জানান, ব্র্যাক নিয়মিত কর্মসূচির পাশাপাশি মানুষের বিভিন্ন সেবায় কাজ করে থাকে।দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি,পোনা মাছ অবমুক্তকরণ,স্বাস্থ্যসেবা প্রদান,হতদরিদ্রদের বিনামূল্যে চক্ষুসেবা ও অপারেশন সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হচ্ছে।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।