Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৩, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা -এই শ্লোগানে দেশব্যাপী শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বাস্তবায়নের নিমিত্ত জেলা কমিটির প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক ও নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর সভাপতি মুহ:রাশেদুল হক প্রধান এতে সভাপতিত্ব করেন। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া। এ সভায় নতুন কুঁড়ি স্পোর্টস কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান সহ জেলা ক্রীড়া সংস্থার লোকজন,বিভিন্ন দফতরের কর্মকর্তা,ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এ সভায় সভাপতি জানান, ফুটবল,ব্যাডমিন্টন, ক্রিকেট,দাবা,কাবাডি,মার্শাল আর্ট,অ্যাথলেটিক্স,সাঁতার এই ৮টি খেলা অনুষ্ঠিত হবে।১২-১৪বছর বয়সী শিক্ষার্থীদের কে এ এসব খেলায় অংশগ্রহণের জন্য আগামী ২৭ এপ্রিলের মধ্যে notunkurisports.gov.bd অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য বলা হয়।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।