Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

বেনাপোল সীমান্তের মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৩, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ইউনুছ হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বেনাপোলের বড়আঁচড়া গ্রামের হরিণাপোতার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইউনুছ বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মোস্তাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা হরিণাপোতার মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় জমায় এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই ইউসুফ হোসেন জানান, ইউনুছের স্ত্রী তাসলিমার সঙ্গে দীর্ঘদিন ধরে তার ভাইয়ের পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। একপর্যায়ে তাদের বিবাহবিচ্ছেদ হয় এবং স্ত্রী তাসলিমা পরকীয়ার জেরে অন্যত্র বিয়ে করেন। তবে প্রায় পাঁচ বছর সেখানে সংসার করার পর তার দ্বিতীয় স্বামী জেলখানায় গেলে তিনি আবারও ইউনুছের সংসারে ফিরে আসেন। ইতিমধ্যে তার দ্বিতীয় স্বামী জামিনে মুক্ত হয়েছেন। এ ঘটনায় তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, “আমরা ধারণা করছি, তাসলিমা কারো সঙ্গে যোগসাজশ করে আমার ভাইকে হত্যা করতে পারে।”

এদিকে ইউনুছের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। নিহত ইউনুছ আমদানিকৃত পণ্যবাহী গাড়ির স্কট (সহযোগী কর্মী) হিসেবে কাজ করতেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তাকে কে বা কারা হত্যা করেছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।