Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৩, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ সুরাইয়া আক্তার মীম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গতকাল বুধবার বিকেলে নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের হাজীপুর-দেওয়ানগঞ্জ পাকা সড়কের পশ্চিম মহেষকুড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় সুরাইয়ার কাছ থেকে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তাঁকে ময়মনসিংহ কোর্টে পাঠানো হয়।

ময়মনসিংহ মাদকদ্রব্য অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক সুরাইয়া কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার চণ্ডীবের গ্রামের নূর হোসেনের মেয়ে। তিনি বিভিন্ন জায়গায় কৌশলে ইয়াবা বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় ময়মনসিংহ মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নান্দাইল মডেল থানায় তাঁর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ময়মনসিংহ মাদকদ্রব্য অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করে তাঁর কাছ থেকে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে নান্দাইল থানায় একটি নিয়মিত মামলা করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।