Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

সুনামগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নবাগত জেলা প্রশাসকের

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৩, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের দায়িত্ব গ্রহণের পর জেলার কর্মরত সাংবাদিকদের সাথে প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় তিনি জেলার সামগ্রিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা ও বস্তুনিষ্ঠ পরামর্শ কামনা করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, সুনামগঞ্জের উন্নয়নের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমার প্রশাসনের প্রধান লক্ষ্য।

জেলার হাওর অঞ্চলের বাঁধ নির্মাণের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে বিশেষ গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, হাওরে অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ রোধ করতে হবে। টেকসই বাঁধ নিশ্চিত করা এবং সরকারি বরাদ্দের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে সাংবাদিকদের তদারকি অব্যাহত রাখতে হবে। আপনাদের তথ্য দিয়ে আপনারা প্রশাসনকে সহায়তা করলে অনিয়ম রোধ করা সহজ হবে।

সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার সার্বিক উন্নয়নে প্রশাসন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি সেবাসমূহ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে জেলা প্রশাসন সাংবাদিকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করবে।

জেলা প্রশাসনের পক্ষে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।

​সাংবাদিকদের মধ্যে অংশ নেন দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি রওনক বখত্, দৈনিক সংবাদ প্রতিনিধি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. সেলিম আহমদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি শাহজাহান চৌধুরী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলা ভিশন প্রতিনিধি মাসুম হেলাল, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্র শেখর ভদ্র, দৈনিক আমার দেশ প্রতিনিধি জসিম উদ্দিন, একাত্তর টিভি প্রতিনিধি শহিদনুর আহমেদ এবং যমুনা টিভি প্রতিনিধি সোহানুর রহমান সোহান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

​সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে মতবিনিময় করেন এবং প্রশাসনের জনবান্ধব কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।