নড়াইলে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আক্তার মামুন সিকদার ওরফে শাহীন (৩৮) নামের এক জনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তিনি সদর উপজেলার গোবরা গ্রামের মৃত শাহজাহান সিকদারের ছেলে। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আব্দুল খালেক এর তত্ত¡াবধানে এসআই সুজিত সরকার ও এএসআই মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ নড়াইল পৌরসভার আলাদাতপুর গ্রামে সিটি কলেজ হতে ভোকেশনাল কলেজগামী পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে আক্তার মামুন সিকদার ওরফে শাহীনকে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
