Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৪, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর সক্রিয় রাজনীতিতে থাকবেন না। সংবিধান অনুযায়ী টানা দুই মেয়াদ পূর্ণ করে ২০২৭ সালে এলিসি প্রাসাদ ছাড়ার পর নতুন কোনো রাজনৈতিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনাও নেই বলে তিনি স্পষ্ট করেন।

বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি যেমন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, দায়িত্ব শেষ হওয়ার পরও তেমনি রাজনীতির বাইরে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন ম্যাক্রোঁ।

গ্রিক সাইপ্রাস প্রশাসনে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় তিনি বলেন, তার শেষ মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো— আগের সাফল্যগুলো ধরে রাখা এবং এগিয়ে নেওয়া, পাশাপাশি যেসব কাজ সঠিকভাবে সম্পন্ন হয়নি, সেগুলো পুনর্বিবেচনা করা। তার মতে, অর্জন ও অসম্পূর্ণ সংস্কারের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন প্রধান কাজ।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।