Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

বরিশালে বসতবাড়ির আঙিনায় পাওয়া গেলো গাঁজার বাগান

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৪, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

মেহেন্দিগঞ্জ বাড়ির আঙিনায় সাজানো টবে বিভিন্ন জাতের গাছের সাথে বেড়ে উঠছিল ১৩টি গাঁজা গাছ। দেখতে যেন সাধারণ গাছপালা কিন্তু সেই টবের ভেতরেই গড়ে উঠেছিল একটি গোপন গাঁজার বাগান।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামের একটি বাড়িতে এমনই এক চাঞ্চল্যকর গাজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে ওই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী শামীম রাঢ়ীর (৩০) বাড়িতে থানা পুলিশ অভিযান চালিয়ে টবে রোপিত ১৩টি গাঁজা গাছ। ঘরে থাকা প্রায় ৫০০ গ্রাম গাঁজা এবং বিক্রির ১৩শ’ টাকা উদ্ধার করেছেন। একই অভিযানে মাদক ব্যবসায়ী শামীম রাঢ়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শামীম ওই গ্রামের সফিজুল রাঢ়ীর ছেলে।

শুক্রবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত শামীম রাঢ়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।