Dhakainfo24
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে রেড ক্রিসেন্ট নির্বাচন আজ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৫, ২০২৬ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের কার্যিনর্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন আজ শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। এবার বিএনপি ও জামায়াতে ইসলামের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পাশাপাশি ভোটারদের কদরও বেড়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী আজ সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সদর উপজেলা পরিষদ হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২ জন করে এবং ৫টি সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি ও জামায়াতের দুটি প্যানেলের বাইরে একজন স্বতন্ত্র প্রার্থীও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি মনোনীত প্যানেলে সহ-সভাপতি পদে এম জাহিদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সদস্য পদে মো. আরমান আলী, আহসান হাবীব মোল্যা, খন্দকার কিয়ামুল হাসান কিয়াম, তানজির হোসেন, মধুমিতা সুলতানা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জামায়াতে ইসলামী মনোনীত প্যানেলে সহ-সভাপতি পদে মো. জাকির হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর হোসাইন, সদস্য পদে ছানাউল্লাহ, মোহাম্মদ ইসহাক মিয়া, মো. রুহোল আমিন, মো. শরিফুল ইসলাম বেগ, মো. আহসান হাবীব প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এস এম আমিনুল হাসান মিঠু স্বতন্ত্র প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।