নড়াইল শহরের বরাশুলা চিত্রা সেতু এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী ও শিশু সন্তান নিহত হয়েছেন। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের কারণে সন্তানকে নিয়ে মা আত্মহত্যা করেছেন। আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান,অজ্ঞাত ওই নারী স্থানীয়দের কাছে বারবার জানতে চান কখন ট্রেন আসবে। এরপর তিনি চিত্রা সেতুর রেল ব্রিজের উপর উঠে যান। দুপুরে ট্রেন চলে এলে নারী ও তার ছেলে সন্তান ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, অজ্ঞাত ওই নারী এবং শিশু সন্তানের পরিচয় জানার চেষ্টা চলছে।
কুশল/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
