Dhakainfo24
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে খাল পরিষ্কারের উদ্বোধন করলেন প্রশাসক

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৫, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল নগরীকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মে ও জুন মাসকে ‘পরিচ্ছন্নতার মাস’ কমৃসূচি হিসেবে ঘোষণা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।

এ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বরিশাল নগরীর নথুল্লাবাদ সংলগ্ন জিয়া সড়ক এলাকায় খাল পরিষ্কার এবং বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বরিশাল সিটি কপোরেশনের (বিসিসি) প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

বিসিসি প্রশাসক বলেন, খাল পরিষ্কারের মাধ্যমে মশা, মাছি ও বিভিন্ন রোগের উপদ্রব কমে আসবে। পর্যায়ক্রমে নগরীর প্রতিটি খাল পরিষ্কার হরা হবে। এতে সামনে বৃষ্টির দিনে নগরীর জলাবদ্ধতাও কমে আসবে।

এসময় খালের দুই পাশে নিম গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খালের দুই পাশে ও বরিশালের চার লেন সড়কের মাঝখানে ৫০ হাজার গাছের চারা রোপণের কথা জানানো হয়েছে।

এসময় বরিশাল সিটি কপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা সহ অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।