Dhakainfo24
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৫, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বদলি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে এবং এ জন্য একটি সফটওয়্যারও উন্নয়নাধীন রয়েছে। এটি চালু হলে এনটিআরসিএ-এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ জেলায় বদলি হওয়ার সুযোগ পাবেন।

শনিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা-২০২৬’ বিষয়ক এক আলোচনাসভায় তিনি এ তথ্য জানান।

সভায় প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরও বলেন, এ নীতিমালার আওতায় প্রধান শিক্ষক (হেডমাস্টার) পদেও বদলির সুযোগ রাখা হচ্ছে। সফটওয়্যারটি এখনো প্রক্রিয়াধীন এবং আলোচনার পর্যায়ে রয়েছে। সম্ভাব্যতা যাচাই ও পর্যালোচনা শেষে পরবর্তী ধাপে এগোনো হবে বলে জানান তিনি।

তিনি উল্লেখ করেন, পুরো উদ্যোগটি এখনো প্রাথমিক বা ‘প্রি-ম্যাচিউর’ পর্যায়ে রয়েছে।

মন্ত্রী বলেন, ‘ধরুন, জরুরি একটি এলাকায় একটি হেড মাস্টারের পদ খালি হয়েছে, ইচ্ছে করলে সেখানে একজন বদলি হতে পারেন। আমরাও করতে পারি। কর্মচারী থেকে শিক্ষক সবাইকেই এক নীতিমালার আওতায় আনা হচ্ছে।

এ জন্য একটি সফটওয়্যার ডেভেলপ হচ্ছে।’



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।