Dhakainfo24
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সিআরবিতে স্থাপনা নির্মাণের প্রতিবাদে ‘ভয়েস ফর চট্টগ্রাম’ এর মানববন্ধন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৫, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি এলাকায় বেসরকারি হাসপাতালসহ সকল প্রকার স্থাপনা নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল)“ভয়েস ফর চট্টগ্রাম (ভিএফসি)” এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নগরীর সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।


মানববন্ধনে সভাপতিত্ব করেন ভয়েস ফর চট্টগ্রাম এর সভাপতি ডাঃ মোঃ ঈসা চৌধুরী এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক, প্রশাসনিক ট্রাইব্যুনাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের স্পেশাল পিপি এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দীন পারভেজ।


বক্তারা বলেন, সিআরবি চট্টগ্রামের ফুসফুস হিসেবে পরিচিত একটি ঐতিহাসিক ও পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা। এখানে যেকোনো ধরণের বাণিজ্যিক বা অবকাঠামোগত স্থাপনা নির্মাণ নগরীর পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে এ ধরনের উদ্যোগ বন্ধ করার দাবি জানান এবং সিআরবির প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক জাহিদুল করিম কচি, বিশিষ্ট রাজনীতিবিদ সাথী উদয় কুসুম বড়ুয়া, বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোঃ ফৌজুল আমিন চৌধুরী, এডভোকেট মোঃ আকবর আলী, বিশিষ্ট ব্যবসায়ী এস. এম. আবু সালেহ, বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব রানা, ভিএফসির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন চৌধুরী, ডিএফসির সহ-সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, ভিএফসির যুগ্ম সম্পাদক এডভোকেট মীর মোহাম্মদ আজমগীর, ভিএফসির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ হাসান চৌধুরী, ভিএফসির যুগ্ম সম্পাদক বিশিষ্ট ব্যাংকার জনাব মোঃ রায়হান আলভী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী আব্দুল্লাহ আল মামুন, সঙ্গীত শিল্পী বিকাশ কুমার, সঙ্গীত শিল্পী ফরহাদ, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন তুহিন, বিশিষ্ট ব্যবসায়ী টুটুল রহমান, এডভোকেট তৌহিদ সিকদার, এডভোকেট নাছের বিন হাশেম, এডভোকেট মোঃ জাহিদ হোসেন, ডাঃ মোহাম্মদ হারুন, ডাঃ মোহাম্মদ রায়হান, এডভোকেট আসমা, এডভোকেট আবিদা শারমীন, ডাঃ রিয়াদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।


বক্তারা আরও বলেন, সিআরবি শুধু একটি সবুজ এলাকা নয়, এটি চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের আবেগের সঙ্গে জড়িত। এই এলাকা ধ্বংসের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে সিআরবিতে স্থাপনা নির্মাণের সকল পরিকল্পনা বাতিল করে এলাকাটিকে সংরক্ষিত ঘোষণা করার দাবি জানান।


/এনইউআ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।