ময়মনসিংহের নান্দাইলে আজ শনিবার (২৫ এপ্রিল) উপজেলা হোমিও ডক্টরস এসোসিয়েশন নান্দাইল শাখা,র আয়োজনে উপজেলা হল রুম থেকে একটি র্যালী উপজেলা সদর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হল রুমে আলোচনা সভায় এসে মিলিত হয়।
উক্ত সংগঠনের সভাপতি ডা: আমিনুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ডা: শাহজাহান সাজু,র সঞ্চালনায় বক্তব্য রাখেন হোডা ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক ডা: আনোয়ারুজ্জামান খান রুমেল, প্রধান উপদেষ্টা ডা. আলাউদ্দিন ভূঁইয়া, উপদেষ্টা ডা: আব্দুর রহিম আকন্দ, সাবেক অর্থ যেসভাপতি ডা. জামাল আহমেদ খান, সাবেক সাধারণ সম্পাদক ডা. ভানু কুমার সেন, হোডা নান্দাইলের সিনিয়র সহ-সভাপতি ডা: মাহবুবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক ডা: নুরুল হক বিএসসি, সাংগঠনিক সম্পাদক ডা: আজহারুল ইসলাম হেলাল সহ প্রমুখ।
অনুষ্ঠানে এ সময় ও উপজেলার হোমিও চিকিৎসক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
