Dhakainfo24
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় ইয়াবাসহ দু-মাদক বিক্রেতা আটক : মটরসাইকেল জব্দ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৫, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

খুলনার পাইকগাছায় পুলিশ দু’জন মাদক বিক্রেতাকে মাদক দ্রব্যসহ হাতে নাতে আটক করেছেন। এসময় একজন পালিয়ে যায়।

জানা গেছে, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আমির হামজার নেতৃত্বে থাকা টহল পুলিশ শনিবার ভোর আনুমানিক ৪ টার দিকে উপজেলা সদর থেকে বাঁকা বাজারের দিকে যাওয়ার সময় বোয়ালিয়াস্থ পুরাইকাটী ঋষি পাড়ার মোড় থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও একটি মটর সাইকেল জব্দ করা হয়।
এছাড়াও তারা সাতক্ষীরার দিক থেকে এটা বিক্রির জন্য নিয়ে আসছিল বলে জানিয়েছেন পুলিশ।
ধৃতরা মাদক দ্রব্য বিকিকিনির সাথে জড়িত বলে মামলার বাদী এসআই আব্দুল হালিম জানান।
ধৃতরা হলেন, উপজেলার পুরাইকাটী গ্রামের আব্দুল হাকিমের ছেলে মনিরুল ইসলাম গাজী (২৮) ও মটবাটী গ্রামের শাহাবুদ্দিন গাজীর ছেলে রফিকুল গাজী (২৫)। এছাড়াও তাদের সঙ্গী মটবাটী গ্রামের একজন মাদক বিক্রিতা পালিয়েছেন। গোপনীয়তার স্বার্থে তার নাম প্রকাশ করেননি পুলিশ।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (অপারেশন) জুলফিকার হোসেন বলেন, এ ঘটনায় থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। আইনে প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।