Dhakainfo24
ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উদ্যোগে স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৫, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঈদের আনন্দ ও বাংলা নববর্ষের আবহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উদ্যোগে “ভলান্টিয়ার মিটআপ ২০২৬” শীর্ষক স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিকাল ৩:৩০টায় ঢাকার মগবাজারের জলপাই রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এ আয়োজন হয়।

এম এ সোহেল আহমেদ মৃধার সভাপতিত্বে এবং এস এম সাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ছিল আড্ডা, নেটওয়ার্কিং ও গোলটেবিল আলোচনা। শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের পর আলোচনা পর্বে অতিথিরা মানবিকতা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ও সামাজিক দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. জেনারেল (অব.) মোঃ কামরুজ্জামান এবং সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক জাকির হোসেন, সেক্রেটারি জেনারেল, সেন্টার ফর হিউম্যান কেয়ার, অস্ট্রেলিয়া। এছাড়া বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে অতিথি আপ্যায়ন ও ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন স্বেচ্ছাসেবকদের মধ্যে বন্ধন দৃঢ় করবে এবং মানবাধিকার, ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।