Dhakainfo24
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বহুতল ভবন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৭, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পাকিস্তানে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ারসহ দেশটির বিভিন্ন এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের আবহাওয়া অধিদফতর (পিএমডি) জানিয়েছে, সোমবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১১টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের তাজিকিস্তান সীমান্তের কাছে এবং গভীরতা ছিল ১৭০ কিলোমিটার।

রাজধানী ইসলামাবাদের পাশাপাশি সোয়াত, শাংলা ও বুনারে কম্পন অনুভূত হয়েছে। তবে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিত ১ এবং এর কেন্দ্রস্থল ১০৫ দশমিক ১ কিলোমিটার গভীরে। 

প্রসঙ্গত, পাকিস্তান তিনটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত- আরব, ইউরো-এশীয় এবং ভারতীয়— যা দেশটিতে পাঁচটি ভূমিকম্প অঞ্চল তৈরি করে এবং একাধিক ফল্ট লাইন থাকায় টেকটোনিক নড়াচড়া ঘন ঘন ঘটে; ফলে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভুত হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।